শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উচ্চ তাপমাত্রা, সংঘাত ও সংকট ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত পঙ্গু হাসপাতালে ‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট’ বলেছিল হাসিনা ৫ আগস্টের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি সরকারি ৭ কলেজকে পাঠদানে নতুন কাঠামো ঘোষণা এক বছরে রাজনৈতিক সংঘাত-সহিংসতায় বিএনপি ৯২%, ঘটনায় জড়িত আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প গাজায় জিম্মিদের বিষয়ে বৈঠকে বসবে নিরাপত্তা পরিষদ: ইসরাইলি রাষ্ট্রদূত গণঅভ্যুত্থানের এক বছর: বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা নেই ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, হাসিনার পতনের ইঙ্গিত

নতুন বাংলাদেশের ‘ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে এনসিপি

অনলাইন ডেস্ক / ৭০২ জন দেখেছেন
আপডেট : August 2, 2025
নতুন বাংলাদেশের ‘ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, আগামীকাল শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে। শনিবার (২ আগস্ট) সকালে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, রোববার (৩ আগস্ট) ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেওয়া হবে।

নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে এনসিপি।

এর আগে গত বুধবার বিকেলে নরসিংদী শহরের পৌরসভার সামনে আয়োজিত পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে। সেদিন সবাইকে শহীদ মিনারে যোগদানের আমন্ত্রণ জানিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, ‘আপনারা সেদিন সঙ্গে থাকলে সব দাবি আমরা আদায় করে ছাড়ব।’

আগামীকাল রোববার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ হওয়ার কথা রয়েছে।

এক মাস আগেই কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচির কথা জানিয়েছিল দলটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খবর...