শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উচ্চ তাপমাত্রা, সংঘাত ও সংকট ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত পঙ্গু হাসপাতালে ‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট’ বলেছিল হাসিনা ৫ আগস্টের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি সরকারি ৭ কলেজকে পাঠদানে নতুন কাঠামো ঘোষণা এক বছরে রাজনৈতিক সংঘাত-সহিংসতায় বিএনপি ৯২%, ঘটনায় জড়িত আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প গাজায় জিম্মিদের বিষয়ে বৈঠকে বসবে নিরাপত্তা পরিষদ: ইসরাইলি রাষ্ট্রদূত গণঅভ্যুত্থানের এক বছর: বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা নেই ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, হাসিনার পতনের ইঙ্গিত

উচ্চ তাপমাত্রা, সংঘাত ও সংকট ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ৭৫৮ জন দেখেছেন
আপডেট : October 21, 2025
উচ্চ তাপমাত্রা, সংঘাত ও সংকট ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং এশিয়া প্যাসিফিক অ্যালায়েন্স ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট (এ-প্যাড) যৌথভাবে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুর্যোগ ব্যবস্থাপনাই পরিবর্তনশীল বিশ্বে স্থিতিস্থাপকা গড়ে তোলার লক্ষে ঢাকায় একটি আন্তর্জাতিক সিম্পোজিয়ামের আয়োজন করে।

শীর্ষস্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলির মধ্যে শক্তিশালী অবস্থানে রয়েছে সিআই এস এবং এ-প্যাড যারা যৌথভাবে এই অঞ্চলে মাল্টি সেক্টোরাল প্লাটফর্ম গুলোকে সংঘবদ্ধ করার কাজ করে যাচ্ছে।

বাংলাদেশে জাপান দুতাবাসে নিযুক্ত তাকাহাশি নাওকি, মন্ত্রী, ডেপুটি চিফ মিশন, জাপান দুতাবাস এই আন্তর্জাতিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং এ-প্যাড বাংলাদেশ এবং সিআইএস কর্তৃক আয়োজিত সামগ্রিক কর্মসূচির প্রশংসা করেন।

তিনি দুর্যোগ ব্যবস্থাপনার জন্য জাপান ও বাংলাদেশ সরকারের সহযোগিতামূলক অবদান এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং দুর্যোগ প্রবণ অঞ্চল এ স্থিতিস্থাপকা গড়ে তোলার লক্ষে আলোচনা করেন। সিআইএস-এর নির্বাহী পরিচালক মোঃ গোলাম মোস্তফার স্বাগত বক্তব্যের মাধ্যমে আন্তর্জাতিক সিম্পোজিয়াম শুরু হয়। নবুতাকা মিয়াহারা, সিনিয়র উপদেষ্টা এশিয়া প্যাসিফিক অ্যালায়েন্স ফর ডিজাস্টার দক্ষিণ-এশিয়া অঞ্চলে এ -প্যাড এর সামগ্রিক কার্যক্রমের একটি বর্ণনা দিয়েছেন। ডাঃ মোঃ জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপি, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের সামগ্রিক অবদান ও দুর্যোগ ব্যবস্থাপনা নীতি সম্পর্কে আলোচনা করেছেন। কে এম আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দুর্যোগ এর সময় ও পরবর্তী পর্যায়ে সংকট নিরসনের জন্য সরকারের বিভিন্ন পলিসি গুলো নিয়ে আলোচনা করেন।

প্রফেসর কাজী কামরুজ্জামান, চেয়ারম্যান, সিআইএস, এ-প্যাড এবং ডিসিএইচটি দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে তার অভিজ্ঞতা শেয়ার করেন এবং সংকট নিরোসনের জন্য এই সেক্টরে জনগণের ভূমিকা এবং অন্যান্য সেক্টরের সম্পৃক্ততা নিয়ে আলোচনা করেন।

সম্মেলনে উপস্থিত উল্লেখযোগ্য প্যানেলিস্টরা ছিলেন মিস তাহেরা আহসান, নির্বাহী পরিচালক, জেবিসিসিআই, প্রফেসর ডাঃ মহিনুজ্জামান, চেয়ারম্যান, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শামস মনসুর গনি, সহকারী অধ্যাপক, স্নাতকোত্তর প্রোগ্রাম, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, মুহাম্মদ ফেরদৌস, সমন্বয়কারী, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, ব্র্যাক ইউনিভার্সিটি, ড.তাসনীম আরিফা সিদ্দিকী, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিস সজী ইজুমি, সিনিয়র রিপ্রেসেন্টেটিভে জাইকা বাংলাদেশ, মিস মেগোমি কুয়ানা, কিনদাই ইউনিভার্সিটি, জাপান, মিস আথিয়া মালাগা পেনালোজা, নির্বাহী পরিচালক, এ -প্যাড ফিলিপিন, ডাঃ গাজী জাশেড আহমেদ, নাগাসাকি উনিভার্সিটি, মোঃ গোলাম মোস্তফা, নির্বাহী পরিচালক, সিআইএস এবং সিম্পোজিয়ামের অন্যান্য অংশগ্রহণকারীরা যেমন এ-প্যাড সদস্য দেশ, বিশ্ববিদ্যালয়, এনজিও এবং বাংলাদেশ সরকারের স্টেকহোল্ডারসহ আন্তর্জাতিক ও স্থানীয় প্ল্যাটফর্ম থেকে উপস্থিত ছিলেন-এ -প্যাড অংশীদার, সুশীল সমাজ এবং সিআইএস ও ডিসিএইচ ট্রাস্টের সদস্যরা। আন্তর্জাতিক সিম্পোজিয়ামটি সঞ্চালনা করেন সাদিয়া সামাদ মৌ, ডাঃ এ এন এম রিসালাত ইসলাম ও ডা. উম্মে হাবিবা তৃপ্তি।

ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হয় তিন ঘণ্টাব্যাপী এই সিম্পোজিয়াম। অংশগ্রহণকারীরা ইন্টারেক্টিভ ছিল এবং পরিস্থিতির স্থিথিস্থাপকা গড়ে তোলার লক্ষে সামগ্রিকভাবে বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে একটি দুর্যোগ ঝুঁকি হ্রাস নেটওয়ার্ক স্থাপন এবং সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার একটি উপযুক্ত প্লাটফর্ম ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খবর...