শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উচ্চ তাপমাত্রা, সংঘাত ও সংকট ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত পঙ্গু হাসপাতালে ‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট’ বলেছিল হাসিনা ৫ আগস্টের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি সরকারি ৭ কলেজকে পাঠদানে নতুন কাঠামো ঘোষণা এক বছরে রাজনৈতিক সংঘাত-সহিংসতায় বিএনপি ৯২%, ঘটনায় জড়িত আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প গাজায় জিম্মিদের বিষয়ে বৈঠকে বসবে নিরাপত্তা পরিষদ: ইসরাইলি রাষ্ট্রদূত গণঅভ্যুত্থানের এক বছর: বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা নেই ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, হাসিনার পতনের ইঙ্গিত

ফ্যাসিবাদ থেকে রেহাই পেয়ে এখন এনজিওর খপ্পরে: রাশেদ খান

অনলাইন ডেস্ক / ৫৬৩ জন দেখেছেন
আপডেট : August 3, 2025
ফ্যাসিবাদ থেকে রেহাই পেয়ে এখন এনজিওর খপ্পরে: রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেছেন, আমরা ফ্যাসিবাদের খপ্পর থেকে রেহাই পেয়ে এখন এনজিওর খপ্পরে পড়ে গেছি। আজ (রোববার, ৩ আগস্ট) ইতিহাস বিকৃত করে ও গণঅভ্যুত্থানের অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়া একপাক্ষিক ঘোষণাপত্র প্রকাশের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ সংবাদ সম্মেলন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে ৫৪ বছর নিজেদের কুক্ষিগত করে রেখেছিল; তেমনি বর্তমানে কিছু নবীন দল চব্বিশের গণঅভ্যুত্থানকে তাদের নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করছে। অন্তর্বর্তী সরকার তাদের সব ভাবে সহায়তা করছে।’

মুহাম্মদ রাশেদ খান বলেন, ‘এনসিপি যেদিন নির্বাচনের তারিখ ঘোষণা করবে, আর অন্তর্বর্তী সরকার সেই তারিখেই নির্বাচন দেবে; সেই নির্বাচনের তারিখ গণঅধিকার পরিষদ কখনোই মেনে নেবে না।’

তিনি আরও বলেন, ‘জুলাই ঘোষণাপত্রের ৩৬ দিনের বিপ্লবের প্রেক্ষাপটে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভ্যাটবিরোধী আন্দোলনসহ ১৪ ও ১৫ বছর রাজনৈতিক দলগুলোর আপসহীন ভূমিকা স্পষ্ট হতে হবে।’

তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছাড়া জুলাই ঘোষণা প্রকাশিত হলে যমুনার অবস্থা হবে গণভবনের মতো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খবর...