শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উচ্চ তাপমাত্রা, সংঘাত ও সংকট ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত পঙ্গু হাসপাতালে ‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট’ বলেছিল হাসিনা ৫ আগস্টের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি সরকারি ৭ কলেজকে পাঠদানে নতুন কাঠামো ঘোষণা এক বছরে রাজনৈতিক সংঘাত-সহিংসতায় বিএনপি ৯২%, ঘটনায় জড়িত আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প গাজায় জিম্মিদের বিষয়ে বৈঠকে বসবে নিরাপত্তা পরিষদ: ইসরাইলি রাষ্ট্রদূত গণঅভ্যুত্থানের এক বছর: বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা নেই ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, হাসিনার পতনের ইঙ্গিত

জনগণের সার্বভৌম ইচ্ছার ওপর কোনো আইন নেই: সালাহউদ্দিন আহমদ

রিপোর্টারের নাম / ৫২৯ জন দেখেছেন
আপডেট : August 1, 2025
জনগণের সার্বভৌম ইচ্ছার ওপর কোনো আইন নেই: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ এখনো স্বাক্ষরিত হয়নি। কিন্তু সবার ঐকমত্যের ভিত্তিতে সমস্ত মৌলিক বিষয়গুলো একত্রিত করে সনদ হয়েছে।

আজ শুক্রবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, আমরা ৮২৬টি মোট প্রস্তাবের মধ্যে ৫১টি বাদে বাকি সব বিষয়ে একমত হয়েছি। আমরা বিভিন্ন মতামত এবং ভিন্নমতসহ সেখানে একমত হয়েছি। আশা করি, সবাই ঐকমত্যের ভিত্তিতে এই রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় একমত থাকবে। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আমাদের শক্তি হবে।

জুলাই সনদের বিষয়ে তিনি আরও বলেন, জুলাই সনদের খসড়া সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল। যে সমস্ত সুপারিশগুলো ঐকমত্যের ভিত্তিতে সবাই গ্রহণ করেছে, সেই সুপারিশগুলো একত্রিত করে জুলাই সনদ প্রণীত হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, জনগণের সার্বভৌম ইচ্ছার ওপর কোনো আইন নেই। এখানে সবাই একত্রিত হয়ে যে সনদ তৈরি হবে তা আইনের ঊর্ধ্বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খবর...