শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উচ্চ তাপমাত্রা, সংঘাত ও সংকট ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত পঙ্গু হাসপাতালে ‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট’ বলেছিল হাসিনা ৫ আগস্টের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি সরকারি ৭ কলেজকে পাঠদানে নতুন কাঠামো ঘোষণা এক বছরে রাজনৈতিক সংঘাত-সহিংসতায় বিএনপি ৯২%, ঘটনায় জড়িত আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প গাজায় জিম্মিদের বিষয়ে বৈঠকে বসবে নিরাপত্তা পরিষদ: ইসরাইলি রাষ্ট্রদূত গণঅভ্যুত্থানের এক বছর: বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা নেই ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, হাসিনার পতনের ইঙ্গিত

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস!

স্পোর্টস ডেস্ক / ১০৭ জন দেখেছেন
আপডেট : July 31, 2025
টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস!

ভারতের সঙ্গে নির্ধারিত দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হওয়ায় ফাঁকা সময়টা কাজে লাগাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই লক্ষ্যে চলতি বছরের আগস্টে নেদারল্যান্ডসকে আতিথ্য দিতে যাচ্ছে বাংলাদেশ, একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনায়।

মূলত আগস্টে বাংলাদেশ সফরে এসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারতীয় দলের। তবে, আপাতত সিরিজটি স্থগিত হয়েছে এবং সব ঠিক থাকলে আগামী বছরের সেপ্টেম্বরে তা অনুষ্ঠিত হতে পারে। এই পরিস্থিতিতে এশিয়া কাপের প্রস্তুতির জন্য একটি আন্তর্জাতিক সিরিজ আয়োজনের কথা ভাবছে বিসিবি।

আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর ব্যস্ত সূচির কারণে বিকল্প হিসেবে সহযোগী দেশগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করে বিসিবি। এই তালিকায় ছিল নেপাল ও নেদারল্যান্ডস। বিসিবির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে নেদারল্যান্ডস। দেশের একটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমকে এমনটাই নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক।

সব কিছু পরিকল্পনামাফিক এগুলে আগামী ১৯ থেকে ২৫ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হতে পারে এই সিরিজটি। তবে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। শিগগিরই তা চূড়ান্ত করবে বিসিবি।

এদিকে, এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে আগস্টের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ দলের স্কিল ও ফিটনেস ক্যাম্প। ক্যাম্প চলাকালীন এই টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হলে সেটা হবে এশিয়া কাপের জন্য আদর্শ প্রস্তুতি।

তবে শেষ মুহূর্তে যদি বিদেশি দল না আসে, তাহলে বিকল্প হিসেবে জাতীয় দলের সেরা খেলোয়াড়দের নিয়ে দুটি দল গঠন করে ঘরোয়া টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে বিসিবি।

উল্লেখ্য, আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ, যেটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। বি গ্রুপে থাকা বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে হংকংয়ের বিপক্ষে ১১ সেপ্টেম্বর। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খবর...