শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উচ্চ তাপমাত্রা, সংঘাত ও সংকট ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত পঙ্গু হাসপাতালে ‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট’ বলেছিল হাসিনা ৫ আগস্টের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি সরকারি ৭ কলেজকে পাঠদানে নতুন কাঠামো ঘোষণা এক বছরে রাজনৈতিক সংঘাত-সহিংসতায় বিএনপি ৯২%, ঘটনায় জড়িত আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প গাজায় জিম্মিদের বিষয়ে বৈঠকে বসবে নিরাপত্তা পরিষদ: ইসরাইলি রাষ্ট্রদূত গণঅভ্যুত্থানের এক বছর: বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা নেই ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, হাসিনার পতনের ইঙ্গিত

এবার নিষিদ্ধ মেসির দেহরক্ষী

স্পোর্টস ডেস্ক / ৭৪৮ জন দেখেছেন
আপডেট : August 2, 2025
এবার নিষিদ্ধ মেসির দেহরক্ষী

লিওনেল মেসিকে ঘিরে নিরাপত্তার বলয় যেন দিন দিন আরও কঠোর হয়ে উঠছে। ২০২৩ সালের জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই ব্যক্তিগত দেহরক্ষী ইয়াসিন চুকো ছায়ার মতো অনুসরণ করছেন আর্জেন্টাইন মহাতারকাকে। মাঠের ভেতরে-বাইরে সর্বক্ষণ সজাগ এই নিরাপত্তাকর্মীর তৎপরতা এতটাই নজরে এসেছে যে, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজকেরাও বারবার হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছেন। এর আগে মেজর লিগ সকার ও কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে নিষেধাজ্ঞা পেয়েছিলেন ইয়াসিন। এবার লিগস কাপেও নিষিদ্ধ হলেন তিনি—টেকনিক্যাল এরিয়ায় ঢোকার ওপর জারি করা হয়েছে কড়াকড়ি।

সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইএসপিএন। গত বুধবার ফোর্ট লডারডেলে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ইন্টার মায়ামি মুখোমুখি হয়েছিল ক্লাব অ্যাটলাসের। ওই ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের কথোপকথনের মাঝে বাধা হয়ে দাঁড়ান ইয়াসিন। যা নিয়ে অ্যাটলাসের এক খেলোয়াড় সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন। তার অভিযোগের ভিত্তিতে নিষেধাজ্ঞার পথে হাঁটল লিগস কাপ কর্তৃপক্ষ।

লিগস কাপ ডিসিপ্লিনারি কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘৩০ জুলাই ইন্টার মায়ামি ও ক্লাব অ্যাটলাস ম্যাচের পর অনুমতি ছাড়া সংরক্ষিত এলাকায় ঢুকে অনুপযুক্ত আচরণ করেছেন মায়ামির এক প্রতিনিধি। লিগস কাপ ২০২৫ টুর্নামেন্টের নীতিমালা অনুসারে, ডিসিপ্লিনারি কমিটি তাকে চলতি বছর প্রতিযোগিতার বাকি অংশ থেকে নিষেধাজ্ঞা দিচ্ছে। ওই সময়ে তিনি আর টেকনিক্যাল এরিয়ায় প্রবেশ করতে পারবেন না এবং ইন্টার মায়ামির ওপর অপ্রকাশ্য জরিমানা আরোপ করা হয়েছে।’

মায়ামির কোনো সদস্য নিষিদ্ধ তা আনুষ্ঠানিক বিবৃতিতে উল্লেখিত না হলেও, ইএসপিএন সূত্রের বরাতে নিশ্চিত হয়েছে যে, সেই ব্যক্তি মেসির দেহরক্ষী ইয়াসিন চুকো। এর আগে তার ওপর ক্ষোভ জানিয়ে ক্লাব অ্যাটলাসের ডিফেন্ডার মাথিয়াস দোরিয়া বলেছিলেন, ‘আমরা ইতোমধ্যে জানতে পেরেছি বোর্ড বিষয়টি নিয়ে কাজ করছে। আমি বুঝতে পারছি মেসির দেহরক্ষী সেখানে তাকে ভক্তদের কাছ থেকে রক্ষা করার জন্য অবস্থান করছিলেন। কিন্তু তিনি খেলোয়াড়দের মাঝে কেন এলেন বুঝলাম না, তার তো সেই অনুমতি নেই।’

মেসির দেহরক্ষীর কারণে অন্য খেলোয়াড়দের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলেও পরোক্ষ ইঙ্গিত দোরিয়ার, ‘বিষয়টি নিয়ে আমাদের খুব বেশি কিছু বলা কিংবা মতামত দেওয়ার প্রয়োজন নেই, তবে সেটি ইতোমধ্যে বোর্ড এবং লিগস কাপ কর্তৃপক্ষের নজরে পড়ার কথা। কেবল মেসিই নন, সকল খেলোয়াড়েরই নিরাপত্তা প্রয়োজন। সেখানে আমাদের মাঝে অন্য কারও উপস্থিতি হয়তো স্বাভাবিক, আবার কেউ সেটি চাইবেও না। আমারও তা নিয়ে কিছু করার প্রয়োজন নেই।’

ইয়াসিনকে মাঠে নিষেধাজ্ঞা দেওয়ায় এখন থেকে তিনি আর ইন্টার মায়ামির ম্যাচ চলাকালীন সাইডলাইনে থাকতে পারবেন না। এই নিষেধাজ্ঞা মেজর লিগ সকারের (এমএলএস) পাশাপাশি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে বলবৎ ছিল, নতুন করে যুক্ত হয়েছে লিগস কাপ। তবে ইয়াসিন ইন্টার মায়ামির ড্রেসিং রুম ও মিক্সড জোনে মেসির পাশে থাকতে পারবেন। ৩৫ বছর বয়সী ইয়াসিন একজন আমেরিকান। বাবার সূত্রে আমেরিকান হলেও মা ফরাসি। ইয়াসিন সাবেক মিক্সড মার্শাল আর্টিস্ট, কাজ করেছেন মার্কিন নৌবাহিনীতেও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খবর...