শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উচ্চ তাপমাত্রা, সংঘাত ও সংকট ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত পঙ্গু হাসপাতালে ‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট’ বলেছিল হাসিনা ৫ আগস্টের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি সরকারি ৭ কলেজকে পাঠদানে নতুন কাঠামো ঘোষণা এক বছরে রাজনৈতিক সংঘাত-সহিংসতায় বিএনপি ৯২%, ঘটনায় জড়িত আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প গাজায় জিম্মিদের বিষয়ে বৈঠকে বসবে নিরাপত্তা পরিষদ: ইসরাইলি রাষ্ট্রদূত গণঅভ্যুত্থানের এক বছর: বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা নেই ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, হাসিনার পতনের ইঙ্গিত

প্রকাশ্যে এল শুভশ্রী ও রুক্মিণীর ‘গোপন’ কথোপকথন

বিনোদন ডেস্ক / ৪৫৯ জন দেখেছেন
আপডেট : July 30, 2025
প্রকাশ্যে এল শুভশ্রী ও রুক্মিণীর 'গোপন' কথোপকথন

নয় বছর পর পর মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত ছবি ‘ধুমকেতু’। এতদিন বাদে ফের পর্দায় দেখা যাবে দেব-শুভশ্রী জুটির রোম্যান্স। অপেক্ষায় রয়েছেন দর্শক মহল। শোনা যায়, এই ছবির শুটিংয়ের সময়ে দেবের সঙ্গে প্রেম চলছিল রুক্মিণী মৈত্রর, বিচ্ছেদ হয়েছিল শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে। তবে সেই সময়ে শুভশ্রী ও রুক্মিণীর মধ্যে বেশ ভাল সম্পর্ক ছিল। প্রাক্তন ও বর্তমান প্রেমকে নিয়ে কোনও দূরত্ব তৈরি হয়নি। যদিও তারপর থেকে অজ্ঞাত কারণেই দেবের সঙ্গে আর কথা হয় না শুভশ্রীর, এমনকী এত বছরে একটি অনুষ্ঠান ছাড়া তাঁরা সেইভাবে মুখোমুখিও হননি। রুক্মিণীর সঙ্গেও কথা হয় না শুভশ্রীর! তবে জানেন কি ২০১৫ সালে এই ছবির শুটিং শেষে শুভশ্রী এবং রুক্মিণীর মধ্যে শেষবার কী কথা হয়েছিল? প্রথমবার প্রকাশ্যে এল তাঁদের কথোপকথন।

‘বিনোদিনী’র চরিত্র নিয়ে শুভশ্রী এবং রুক্মিণীর মধ্যে একাধিকবার তুলনা হয়েছে। ‘বিনোদিনী’ হিসেবে রুক্মিণীকে দেখেছেন দর্শকেরা। এবার সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির মাধ্যমে বিনোদিনী চরিত্রে দর্শকের সামনে আসতে চলেছেন শুভশ্রী। এই নিয়ে দেবকে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছিলেন, তাঁর কাছে একজনই ‘বিনোদিনী’ তিনি রুক্মিণী। অন্যদিকে, ‘বিনোদিনী’ প্রসঙ্গে শুভশ্রী জানিয়েছিলেন, রুক্মিণী তাঁর থেকে বয়সে অনেকটাই ছোট, অভিনয়ের দিক থেকে জুনিয়র। সে তাঁর মতো অবশ্যই ভাল কাজ করেছে, কিন্তু তা বলে দু’জনের মধ্যে তুলনা আসা উচিত নয়। এই বিষয়ে কথা বাড়াতে চাননি অভিনেত্রী।

অনেকেই মনে করেন, দেবের কারণে শুভশ্রী এবং রুক্মিণীর মধ্যে দূরত্ব রয়েছে। কারণ সব সময়ই দেবের প্রেমিকা হিসেবে তাঁদের তুলনা করা হয়। কিন্তু একসময় এই দুই অভিনেত্রীর মধ্যে দারুণ সম্পর্ক ছিল। এমনকী দুই পাশে দুই অভিনেত্রীকে নিয়ে সেই সময় ছবিও পোস্ট করেছিলেন দেব। একসঙ্গে ছবি তোলেন শুভশ্রী এবং রুক্মিণীও। শুধু তাই নয় সামাজিক মাধ্যমে একে অপরের সঙ্গে কথাও বলেন। তারা একসঙ্গে সময়ও কাটান। সেই সময়ে রুক্মিণীর উদ্দেশ্যে শুভশ্রী দেখেন, ‘ধন্যবাদ একটা দারুন ডিনারের জন্য, তুমি আসলে সুইটহার্ট। ‘ রুক্মিণী আবার শুভশ্রীকে পাল্টা জবাব দেন, ‘আমাদের ছোট্ট আফটার পার্টিটা আরও ভাল ছিল। যাই হোক মজা করছি। ভেতর ও বাইরে তুমি একজন দারুণ মানুষ।’

দুই অভিনেত্রীর মধ্যে এমন বন্ধুত্ব ঠিক কী কারণে নষ্ট হয়েছিল তা আজও জানা যায়নি। অনেকের মতে, হয়তো বা তাঁদের বন্ধুত্ব নষ্ট হয়নি। যদিও তাঁদের আর কোথাও একসঙ্গে দেখা যায়নি। এমনকী দেব নিজে স্বীকার করেছেন তিনি এই নয় বছরে একবারও শুভশ্রীর সঙ্গে কথা বলেননি। তবে শুভশ্রী যেভাবে সংসার এবং কাজ সামলাচ্ছেন সেই নিয়ে প্রশংসা করেছেন দেব। দেবের কাজ নিয়েও প্রশংসায় পঞ্চমুখ শুভশ্রী।

তবে দেব-শুভশ্রী কী একসঙ্গে এই ছবির প্রচার করবেন না? এই প্রশ্নের উত্তরও অবশেষে পেয়ে গেছেন সকলে। নয় বছর পর আগামী ৪ আগস্ট প্রথমবার একসঙ্গে দেখা যাবে দেব ও শুভশ্রীকে। এর আগে এক মঞ্চে দেখা গেলেও সেই ব্যাপারে জানতেন না দেব এবং শুভশ্রী। ফলে খানিকটা বিরক্তও হন তাঁরা। তবে এবার নিজেদের মধ্যে কথা বলে ছবির প্রচার করবেন দুই তারকা। অন্যদিকে, রুক্মিণী জানিয়েছেন, এই নয় বছর তিনি দেবকে ধুমকেতুর জন্য লড়াই করতে দেখেছেন, ‘ধুমকেতু’র মুক্তি আসলে দেবের জন্য দুর্গাপুজোর মতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খবর...