শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উচ্চ তাপমাত্রা, সংঘাত ও সংকট ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত পঙ্গু হাসপাতালে ‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট’ বলেছিল হাসিনা ৫ আগস্টের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি সরকারি ৭ কলেজকে পাঠদানে নতুন কাঠামো ঘোষণা এক বছরে রাজনৈতিক সংঘাত-সহিংসতায় বিএনপি ৯২%, ঘটনায় জড়িত আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প গাজায় জিম্মিদের বিষয়ে বৈঠকে বসবে নিরাপত্তা পরিষদ: ইসরাইলি রাষ্ট্রদূত গণঅভ্যুত্থানের এক বছর: বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা নেই ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, হাসিনার পতনের ইঙ্গিত

প্রথমবার জাতীয় চলচ্চিত্র পেলেন শাহরুখ খান, কোন সিনেমায়?

বিনোদন ডেস্ক / ৭৮৯ জন দেখেছেন
আপডেট : August 2, 2025
প্রথমবার জাতীয় চলচ্চিত্র পেলেন শাহরুখ খান, কোন সিনেমায়?

তিন দশক ধরে বলিউড শাসন করছেন শাহরুখ খান। যুগের পর যুগ বক্স অফিসে রাজত্ব করেছেন, পেয়েছেন কোটি দর্শকের ভালোবাসা। খেতাব পেয়েছেন বলিউড বাদশার। অভিনয়ে বলিউডে একচ্ছত্র আধিপত্য থাকলেও ক্যারিয়ারে মেলেনি চলচ্চিত্র পুরস্কার। অবশেষে তার হাতে উঠেছে সেই পুরস্কার।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের সুবাদে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেলেন তিনি।

শুক্রবার (১ আগস্ট) দেশটির রাজধানী নয়া দিল্লিতে সেরা ছবি, অভিনয়শিল্পী এবং কলাকুশলীদের পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা ঘোষণা করেছেন প্রবীণ চলচ্চিত্র নির্মাতা আশুতোষ গোয়ারিকর। এই বছরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি বেশ কয়েকটি কারণে উল্লেখযোগ্য।

বলিউড বাদশাহ শাহরুখ খান সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। যা তার ৩৩ বছরের ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন। এটি তার ভক্তদের জন্য একটি বিশেষ মুহূর্ত।

‘কিং খান’ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত এই সুপারস্টারের ঝুলিতে অসংখ্য ব্লকবাস্টার হিট সিনেমা রয়েছে। এদিকে ‘জাওয়ান’ -এ তার অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন।

সিনেমাটিতে অ্যাকশন, রোম্যান্স এবং ড্রামার এক দুর্দান্ত মিশ্রণ ঘটিয়ে শাহরুখ নিজেকে নতুন করে প্রমাণ করেছেন, যা শুধু বক্স অফিসেই বিশাল সাফল্য আনেনি, সমালোচকদেরও মন জয় করেছে।

আন্তর্জাতিক অঙ্গনেও শাহরুখ খানের জনপ্রিয়তা আকাশছোঁয়া। তার অনস্বীকার্য অভিনয় দক্ষতা, অনন্য ব্যক্তিত্ব এবং বুদ্ধিদীপ্ত উপস্থাপনা তাকে বছরের পর বছর ধরে দর্শকদের পছন্দের শীর্ষে রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খবর...