শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উচ্চ তাপমাত্রা, সংঘাত ও সংকট ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত পঙ্গু হাসপাতালে ‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট’ বলেছিল হাসিনা ৫ আগস্টের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি সরকারি ৭ কলেজকে পাঠদানে নতুন কাঠামো ঘোষণা এক বছরে রাজনৈতিক সংঘাত-সহিংসতায় বিএনপি ৯২%, ঘটনায় জড়িত আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প গাজায় জিম্মিদের বিষয়ে বৈঠকে বসবে নিরাপত্তা পরিষদ: ইসরাইলি রাষ্ট্রদূত গণঅভ্যুত্থানের এক বছর: বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা নেই ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, হাসিনার পতনের ইঙ্গিত

পিআর পদ্ধতির উদাহরণে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ টানলেন টুকু

রিপোর্টারের নাম / ৮১ জন দেখেছেন
আপডেট : August 1, 2025
পিআর পদ্ধতির উদাহরণে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ টানলেন টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সবাই পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চায় না। এ নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা হচ্ছে। তিনি উদাহরণ টেনে বলেন, সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জয় পেলেও পাকিস্তান শেষ ম্যাচে বেশি রান করেছে এবং রানের যোগফলে এগিয়ে ছিল। তাই বলে কি সিরিজ পাকিস্তান জিতেছে? যেমন কেউ কেউ বলেন, ‘ভোট দিলাম সন্দীপে, এমপি পেলাম মালদ্বীপে।’ অর্থাৎ, আপনি ভোট দেবেন টাঙ্গাইলে, কিন্তু প্রতিনিধি হবেন নোয়াখালী থেকে—এটা কখনোই গ্রহণযোগ্য নয়। টাঙ্গাইলের মানুষের প্রতিনিধি হতে হলে তাকেই টাঙ্গাইলের হতে হবে।

আজ (শুক্রবার, ১ আগস্ট) দুপুরে ‘আমাদের টাঙ্গাইল’ আয়োজিত শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

টুকু বলেন, ‘আমরা সব সময় একই কথা বলি—পিআর পদ্ধতি নয়, আমরা চাই প্রচলিত ওয়েজ ম্যানেজমেন্ট পদ্ধতি, যেখানে এলাকাভিত্তিক মানুষ ভোট দিয়ে নিজ এলাকার প্রতিনিধি নির্বাচন করে।’ তিনি অভিযোগ করে বলেন, ‘যারা নিয়মের ব্যত্যয়ের কথা বলছেন, তারা মূলত নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছেন।’

তিনি আরও বলেন, ‘এই দেশের মানুষ ভোট দিতে চায়। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে জনগণ ভোট দিতে পারেনি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আমরা আন্দোলন করেছি, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে। আমরা বলি না যে আমরা ক্ষমতায় যাব, আমরা বলি—মানুষের ভোটাধিকার ফেরত দিতে চাই। এই দেশের মালিক জনগণ, তারাই সিদ্ধান্ত নেবে দেশ কে চালাবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক মির্জা শাকিল। এছাড়াও উপস্থিত ছিলেন দ্য প্রেসিডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক জুলফিকার আলী, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খবর...