শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উচ্চ তাপমাত্রা, সংঘাত ও সংকট ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত পঙ্গু হাসপাতালে ‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট’ বলেছিল হাসিনা ৫ আগস্টের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি সরকারি ৭ কলেজকে পাঠদানে নতুন কাঠামো ঘোষণা এক বছরে রাজনৈতিক সংঘাত-সহিংসতায় বিএনপি ৯২%, ঘটনায় জড়িত আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প গাজায় জিম্মিদের বিষয়ে বৈঠকে বসবে নিরাপত্তা পরিষদ: ইসরাইলি রাষ্ট্রদূত গণঅভ্যুত্থানের এক বছর: বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা নেই ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, হাসিনার পতনের ইঙ্গিত

রায়েরবাজার গণকবরের ১১৪ মরদেহ তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক / ৭০৬ জন দেখেছেন
আপডেট : August 2, 2025
রায়েরবাজার গণকবরের ১১৪ মরদেহ তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই আন্দোলনে রায়েরবাজার বদ্ধভূমিতে গণকবর দেওয়া ১১৪ মরদেহ তোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, শহীদ পরিবার চাইলে মরদেহ নিজেদের ইচ্ছে মতো জায়গায় কবর দিতে পারবেন।

শনিবার (২ অগাস্ট) সকালে রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শন গিয়ে এসব কথা বলেন তিনি। এর আগে মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত শেষে তিনি জানান, শহীদদের মরদেহ শনাক্তে কবর খোঁড়ার কথা রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রায়ের বাজারের বুদ্ধিজীবী কবর স্থানের গণকবরে থাকা ১১৪টি মরদেহ শনাক্তের প্রক্রিয়া চলছে, পরিবার চাইলে কবর থেকে তুলে পোস্টমর্টেম করা হবে। কেউ চাইলে মরদেহ নিয়ে তার ইচ্ছা মতো জায়গায় কবর দিতে পারবে।’ গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যারা গণকবর দিয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে।’

এদিকে মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগের বিভিন্ন গোপন বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন গুপ্ত মিটিং আইনশৃঙ্খলায় প্রভাব ফেলবে না। নাশকতার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। এর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর যে বা যারাই ষড়যন্ত্রে যুক্ত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার জন্য যেকোনো বাহিনীর যেই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খবর...