শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উচ্চ তাপমাত্রা, সংঘাত ও সংকট ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত পঙ্গু হাসপাতালে ‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট’ বলেছিল হাসিনা ৫ আগস্টের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি সরকারি ৭ কলেজকে পাঠদানে নতুন কাঠামো ঘোষণা এক বছরে রাজনৈতিক সংঘাত-সহিংসতায় বিএনপি ৯২%, ঘটনায় জড়িত আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প গাজায় জিম্মিদের বিষয়ে বৈঠকে বসবে নিরাপত্তা পরিষদ: ইসরাইলি রাষ্ট্রদূত গণঅভ্যুত্থানের এক বছর: বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা নেই ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, হাসিনার পতনের ইঙ্গিত

পঞ্চগড় সীমান্তে ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ

অনলাইন ডেস্ক / ৫০০ জন দেখেছেন
আপডেট : July 31, 2025
পঞ্চগড় সীমান্তে ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ

পঞ্চগড় জেলার সদর ও তেঁতুলিয়া উপজেলার দুটি সীমান্ত দিয়ে ১৭ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

তাদের আটক করে আজ বৃহস্পতিবার দুপুরে ১০ জনকে পঞ্চগড় থানায় ও ৭ জনকে তেঁতুলিয়া থানায় হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এর আগে ভোরে সদরের হাড়িভাসা ইউনিয়নের বাঙ্গালপাড়া এবং তেতুঁলিয়ার ভজনপুর সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। এর মধ্যে ৮ জন পুরুষ ও ৯ জন নারী।

বিজিবি সূত্রে জানা যায়, হাড়িভাসা ইউনিয়নের বাঙ্গালপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫৫-এর ২ নম্বর সাব-পিলার এবং ভজনপুর সীমান্তের পিলার ৭৩৯/২০-আর এলাকা দিয়ে এসব ব্যক্তিকে বাংলাদেশে পুশইন করা হয়।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ঘাগড়া বিওপি টহল দল বাঙ্গালপাড়া সীমান্ত দিয়ে আসা ১০ জনকে আটক করে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে। তেঁতুলিয়ার ভজনপুর সীমান্ত দিয়ে পুশইন হওয়া ৭ জনকে বিজিবি আটক করে তেঁতুলিয়া থানায় হস্তান্তর করে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, পুশইন হওয়া ব্যক্তিদের তথ্য যাচাই-বাছাই চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খবর...