শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উচ্চ তাপমাত্রা, সংঘাত ও সংকট ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত পঙ্গু হাসপাতালে ‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট’ বলেছিল হাসিনা ৫ আগস্টের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি সরকারি ৭ কলেজকে পাঠদানে নতুন কাঠামো ঘোষণা এক বছরে রাজনৈতিক সংঘাত-সহিংসতায় বিএনপি ৯২%, ঘটনায় জড়িত আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প গাজায় জিম্মিদের বিষয়ে বৈঠকে বসবে নিরাপত্তা পরিষদ: ইসরাইলি রাষ্ট্রদূত গণঅভ্যুত্থানের এক বছর: বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা নেই ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, হাসিনার পতনের ইঙ্গিত

আগস্টে জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত থাকবে

অনলাইন ডেস্ক / ৪৪০ জন দেখেছেন
আপডেট : July 31, 2025
আগস্টে জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত থাকবে

আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের বিদ্যমান মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৩১ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক অফিস আদেশের মাধ্যমে এ মূল্য নির্ধারণ করে।

বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের মূল্যের হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে স্বয়ংক্রিয় প্রাইসিং ফর্মুলার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর লক্ষ্য ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ তুলনামূলক সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করা।

আগামী ১ আগস্ট তারিখ থেকে বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী জ্বালানি তেলের বিক্রয়মূল্য নিম্নরূপ থাকবে- ডিজেল প্রতি লিটার ১০২ টাকা, কেরোসিন প্রতি লিটার ১১৪ টাকা, অকটেন প্রতি লিটার ১২২ টাকা এবং পেট্রোল প্রতি লিটার ১১৮ টাকা।—বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খবর...