শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উচ্চ তাপমাত্রা, সংঘাত ও সংকট ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত পঙ্গু হাসপাতালে ‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট’ বলেছিল হাসিনা ৫ আগস্টের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি সরকারি ৭ কলেজকে পাঠদানে নতুন কাঠামো ঘোষণা এক বছরে রাজনৈতিক সংঘাত-সহিংসতায় বিএনপি ৯২%, ঘটনায় জড়িত আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প গাজায় জিম্মিদের বিষয়ে বৈঠকে বসবে নিরাপত্তা পরিষদ: ইসরাইলি রাষ্ট্রদূত গণঅভ্যুত্থানের এক বছর: বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা নেই ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, হাসিনার পতনের ইঙ্গিত

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৪

অনলাইন ডেস্ক / ৮১৩ জন দেখেছেন
আপডেট : August 3, 2025
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আজ (রোববার, ৩ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার রামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, বিকেলে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাধাপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দুইটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চারজন আরোহী নিহত হন। তবে এখনও পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খবর...